BCS Prostuti বাংলা ব্যাকরণ · প্রিমিয়াম নোট

সন্ধি

বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান

QR — অ্যাপ ডাউনলোড
অ্যাপ ডাউনলোড করুনQR কোড স্ক্যান করুন
bcsprostuti.com01894-442944

📚 এই নোটে যা আছে

০১বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান

১
‘পরমেশ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?৫০তম বিসিএস
  • কপরম + এশ
  • খপরম + ঈশ
  • গপরম + ইশ
  • ঘপরম + ইস
উত্তর:খ
সন্ধির নিয়ম:

অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন—

অ + ই = এশুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
অ + ঈ = এযথা + ইষ্ট = যথেষ্ট।
আ + ই = এপরম + ঈশ = পরমেশ।
আ + ঈ = এমহা + ঈশ = মহেশ।
এরূপ -পূর্ণেন্দুশ্রবণেন্দ্রিয়স্বেচ্ছানরেশরমেশনরেন্দ্রইত্যাদি।
২
কোন শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?৪৯তম বিসিএস
  • কনীরব
  • খউজ্জ্বল
  • গমানোত্তীর্ণ
  • ঘসংগ্রাম
উত্তর:ক
সন্ধির নিয়ম:

অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র্’ হয়। যেমন—

নিঃ + আকার = নিরাকার,
আশীঃ + বাদ = আশীর্বাদ,
দুঃ+ যোগ = দুর্যোগ,
দুঃ + অবস্থা= দুরবস্থা ইত্যাদি।
এরূপ –নিরাকরণজ্যোতির্ময়প্রাদুর্ভাবনির্জনবহির্গতদুর্জাতদুরন্তইত্যাদি।
ব্যতিক্রম

ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন –

নিঃ + রব = নীরব,
নিঃ + রস = নীরস ইত্যাদি।
অঘোষ ও ঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির বিচারে ব্যঞ্জনধ্বনির শ্রেণিবিভাগ
বর্ণ হিসেবে নামঅঘোষঘোষ
অল্পপ্রাণমহাপ্রাণঅল্পপ্রাণমহাপ্রাণনাসিক্য
ক বর্গীয়কখগঘঙ
চ বর্গীয়চছজঝঞ
ট বর্গীয়টঠডঢণ
ত বর্গীয়তথদধন
প বর্গীয়পফবভম
৩
‘শিরচ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ—
  • কশির + ছেদ
  • খশিরঃ + ছেদ
  • গশিরশ্ + ছেদ
  • ঘশির + উচ্ছেদ
উত্তর:খ
সন্ধির নিয়ম:

বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়। যেমন—

ঃ + চ / ছ = শ + চ / ছ,নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরচ্ছেদ।
ঃ + ট / ঠ = ষ + ট / ঠ,ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার, নিঃ + ঠুর = নিষ্ঠুর
ঃ + ত / থ = স + ত / থ,দুঃ + তর = দুস্তর, দুঃ + থ = দুস্থ।
রীতিউচ্চারণ স্থান
ওষ্ঠ্যদন্ত্যমূর্ধন্যতালব্যকণ্ঠ্য
নাসিক্যm মn ন/ণŋ ঙ/ং
তাড়নজাতr রr ড়/ঢ়
পার্শ্বিকl ল
উষ্ম/শিসs সš /শ/ষ/h হ
৪
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?৪৪তম বিসিএস
  • কগো + অক্ষ = গবাক্ষ
  • খপৌ + অক = পাবক
  • গবি + অঙ্গ = ব্যঙ্গ
  • ঘযতি + ইন্দ্র = যতীন্দ্র
উত্তর:ক
সন্ধির নিয়ম:

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

কিছু স্বরসন্ধি সাধারণ সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।

গুরুত্বপূর্ণ ৭টি সন্ধি বিচ্ছেদ

কুলটা=কুল + অটা(সূত্র অনুসারে 'কুলাটা' হওয়ার কথা)
প্রৌঢ়=প্র + ঊঢ়
গবাক্ষ=গো + অক্ষ(সূত্র অনুসারে 'গবক্ষ' হওয়ার কথা) (৪৪তম বিসিএস)
শুদ্ধোদন=শুদ্ধ + ওদন
অন্যান্য=অন্য + অন্য
স্বৈর=স্ব + ঈর
মার্তণ্ড=মার্ত + অণ্ড
মনে রাখার কৌশল

কুলটা মেয়েটি অন্যান্য প্রৌঢ়দের সাথে স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পারে নি। তাই গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের শুদ্ধোদনের সাথে প্রেম করছে।

অন্যান্য প্রয়োজনীয় উদাহরণ

স্বৈরিণী=স্ব + ঈরিণী
বিম্বোষ্ঠ=বিম্ব + ওষ্ঠ
গবেন্দ্র=গো + ইন্দ্র
প্রেষণ=প্র + এষণ
রক্তোষ্ঠ=রক্ত + ওষ্ঠ
গবেশ্বর=গো + ঈশ্বর
৫
‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?৩৯তম বিসিএস
  • কদুঃ + অবস্থা
  • খদূর + অবস্থা
  • গদুর + অবস্থা
  • ঘদূর + অবস্থা
উত্তর:ক
সন্ধির নিয়ম:

অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র্’ হয়। যেমন—

নিঃ + আকার = নিরাকার,
আশীঃ + বাদ = আশীর্বাদ,
দুঃ+ যোগ = দুর্যোগ,
দুঃ + অবস্থা= দুরবস্থা ইত্যাদি।
এরূপ –নিরাকরণজ্যোতির্ময়প্রাদুর্ভাবনির্জনবহির্গতদুর্জাতদুরন্তইত্যাদি।
ব্যতিক্রম

ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন –

নিঃ + রব = নীরব,
নিঃ + রস = নীরস ইত্যাদি।
অঘোষ ও ঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির বিচারে ব্যঞ্জনধ্বনির শ্রেণিবিভাগ
বর্ণ হিসেবে নামঅঘোষঘোষ
অল্পপ্রাণমহাপ্রাণঅল্পপ্রাণমহাপ্রাণনাসিক্য
ক বর্গীয়কখগঘঙ
চ বর্গীয়চছজঝঞ
ট বর্গীয়টঠডঢণ
ত বর্গীয়তথদধন
প বর্গীয়পফবভম
৬
‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?৩৮তম বিসিএস
  • কসৎ + জাত
  • খসদ্যো + জাত
  • গসদ্যঃ + জাত
  • ঘসদ্য + জাত
উত্তর:গ
সন্ধির নিয়ম:

অ-কারের পরস্থিত স্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমন–

সদ্যঃ + জাত= সদ্যোজাত,
তিরঃ + ধান = তিরোধান,
মনস্ + রথ = মনোরথ,
মনঃ + হর = মনোহর,
তপঃ + বন = তপোবন ইত্যাদি।
অঘোষ ও ঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির বিচারে ব্যঞ্জনধ্বনির শ্রেণিবিভাগ
বর্ণ হিসেবে নামঅঘোষঘোষ
অল্পপ্রাণমহাপ্রাণঅল্পপ্রাণমহাপ্রাণনাসিক্য
ক বর্গীয়কখগঘঙ
চ বর্গীয়চছজঝঞ
ট বর্গীয়টঠডঢণ
ত বর্গীয়তথদধন
প বর্গীয়পফবভম
৭
‘রবীন্দ্রনাথ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  • করবী + ইন্দ্র
  • খরবী + ঈন্দ্র
  • গরবি + ইন্দ্র
  • ঘরবি + ঈন্দ্র
উত্তর:গ
সন্ধির নিয়ম:

ই-কার কিংবা ঈ-কার এর পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন—

রবি + ইন্দ্রনাথ = রবীন্দ্রনাথ → (সতর্কতা: রবি-তে রস ই-কার হবে)
পরীক্ষা = পরি + ঈক্ষা → (সতর্কতা: পরি-তে রস ই-কার হবে)
ই + ই = ঈঅতি + ইত = অতীত
ঈ + ই = ঈসতী + ইন্দ্র = সতীন্দ্র
ঈ + ঈ = ঈসতী + ঈশ = সতীশ।
এরূপ–গিরীন্দ্রক্ষিতীশমহীন্দ্রশ্রীশপৃথ্বীশঅতীবপ্রতীক্ষাপ্রতীতরবীন্দ্রদিল্লীশ্বরইত্যাদি।
৮
‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?৩৫তম বিসিএস
  • কদ্বীপ + আয়ন
  • খদ্বীপ + অয়ন
  • গদ্বিপ + অনট
  • ঘদ্বীপ + অনট
উত্তর:ক
ব্যাখ্যা:

বাংলা ব্যাকরণে ‘অয়ন’ ও ‘আয়ন’ নামে দুটি প্রত্যয় আছে। তবে ব্যবহারে এদের মধ্যে বিস্তর পার্থক্য আছে।

যে শব্দের সাথে (আয়ন) প্রত্যয় যুক্ত হবে, সেই শব্দের আদিস্বর বৃদ্ধি পাবে। তবে ‘অয়ন’ যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে না, অর্থাৎ যা থাকবে তাই হবে। যেমন—

দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন।
নর + অয়ন/ আয়ন = নারায়ণ (নরায়ণ)

দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন। লক্ষ করুন, এখানে মূল শব্দ “দ্বীপ”-এর ‘ঈ’ হচ্ছে আদিস্বর (প্রথম স্বর)। আর ‘দ্বীপ’ এর সাথে ‘আয়ন’ প্রত্যয় যুক্ত করায় হয়েছে ‘দ্বৈপায়ন’, অর্থাৎ “দ্বৈপায়ন” এর ‘ঐ’ ঈ-থেকে বৃদ্ধি পেয়ে ‘দ্বৈপায়ন’—এর ঐ-তে পরিণত হয়েছে। সুতরাং ‘দ্বৈপায়ন’ শব্দে ‘আয়ন’ হয়েছে, তাই আদিস্বর বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে,দ্বীপ + অয়ন = দ্বীপায়ন (অয়ন হলে আদিস্বর বৃদ্ধি পায় না)। ‘দ্বীপায়ন’ বলে কিছু নেই।

আবার, নর + অয়ন = নরায়ণ। ‘নরায়ণ’ বলে কিছু নেই, অর্থাৎ ‘অয়ন’ প্র্রত্যয় যুক্ত হয়নি। অন্যদিকে, নর + আয়ন = নারায়ণ। এখানে মূল শব্দ “নর”-এর ‘অ’ হচ্ছে আদিস্বর (প্রথম স্বর)। আর ‘নর’ এর সাথে ‘আয়ন’ প্রত্যয় যুক্ত করায় হয়েছে ‘নারায়ণ’, অর্থাৎ “নারায়ণ” এর ‘আ’ অ-থেকে বৃদ্ধি পেয়ে ‘নারায়ণ—এর আ-তে পরিণত হয়েছে। সুতরাং ‘নারায়ণ’ শব্দে ‘আয়ন’ হয়েছে, তাই আদিস্বর বৃদ্ধি পেয়েছে।

সতর্কতা

দ্বৈপায়ন শব্দের বিচ্ছেদে ‘আয়ন’ হবে, কোনোভাবেই ‘অয়ন’ হবে না।

‘দ্বৈপায়ন’ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ, সন্ধি সাধিত নয়। সন্ধিতে কখনোই আদিস্বর বৃদ্ধি পায় না, কেবল প্রত্যয়ের ক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি পায়। সুবিধার্থে আরো কয়েকটা উদাহরণ দেখুন।

বিশ্ব + অয়ন = বিশ্বায়ন (বৈশ্বায়ন)
রবীন্দ্র + অয়ন = রবীন্দ্রায়ণ (রাবিন্দ্রয়ণ)
চন্দ্র + অয়ন = চন্দ্রায়ণ (চান্দ্রায়ণ)
৯
সন্ধি সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?৩১তম বিসিএস
  • কব্যঞ্জন ধ্বনি
  • খস্বরধ্বনি
  • গনিপাতনে সিদ্ধ
  • ঘবিসর্গ সন্ধি
উত্তর:গ
ব্যাখ্যা:

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি

কিছু ব্যঞ্জনসন্ধি কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে নিয়মবহির্ভূতভাবে সাধিত হয়। এগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে। বিশেষ নিয়মে সাধিত সন্ধিগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি হয়

গুরুত্বপূর্ণ ১২টি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ

বৃহস্পতি=বৃহৎ + পতি
বনস্পতি=বন + পতি
পরস্পর=পর + পর
তস্কর=তৎ + কর
গোস্পদ=গো + পদ
একাদশ=এক + দশ
ষোড়শ=ষট্ + দশ
মনীষা=মনস্ + ঈষা
আশ্চর্য=আ + চর্য
হরিশ্চন্দ্র=হরি + চন্দ্র
পতঞ্জলি=পতৎ + অঞ্জলি
দ্যুলোক=দিব্ + লোক
মনে রাখার কৌশল

বৃহস্পতি আর বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর), গোস্পদ (গরুর পা) চুরি করে। বৃহস্পতির বয়স একাদশ (১১) আর বনস্পতির বয়স ষোড়শ (১৬)। তাদের চুরি করার সময় দেখে ফেলে বম্বের নায়িকা মনীষা। দেখে আশ্চর্য হয়ে যায়। দৌড়ে গেল ছবির নায়ক হরিশ্চন্দ্র এর কাছে। দুজনে কিছু না বুঝে গেল ছবির পরিচালক পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে দিল যারা গরুর পা চুরি করে তারা কখনও দ্যুলোকে (আকাশে বা স্বর্গ) থাকতে পারবে না।

১০
‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি-বিচ্ছেদ—৩০তম বিসিএস
  • কবাগ + অম্বর
  • খবাগ + আড়ম্বর
  • গবাক্ + অম্বর
  • ঘবাক্ + আড়ম্বর
উত্তর:ঘ
ব্যাখ্যা:

ব্যঞ্জনসন্ধি

স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে এবং ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা : ১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি ২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি ৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

ক, চ, ট, ত, প-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন—

ক্ + অ = গদিক্ + অন্ত = দিগন্ত।
চ্ + অ = জপিচ্ + অন্ত = পিজন্ত।
চ্ + অ = জণিচ্ + অন্ত = ণিজন্ত।
ট্ + অ = ড়যট্ + আনন = ষড়ানন।
ত্ + অ = দতৎ + অবধি = তদবধি।
প্ + অ = বসুপ্ + অন্ত = সুবন্ত।
ক্ + অ = গ,বাক্ + আড়ম্বর= বাগাড়ম্বর
এরূপ-বাগীশতদন্তকুলন্তসদানন্দসদুপায়সদুপদেশজগদ্বন্দ্যইত্যাদি।

২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যথা—

অ + ছ = চ্ছএক + ছত্র = একচ্ছত্র। ইত্যাদি।

৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

ত্ ও দ্-এর পর চ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ্ হয়। যেমন—

ত্ + চ = চ্চসৎ + চিন্তা = সচ্চিন্তা। ইত্যাদি।
১১
‘জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ—২৯তম বিসিএস
  • কজনে + এক
  • খজন + এক
  • গজন + ইক
  • ঘজন + ঈক
উত্তর:খ
ব্যাখ্যা:

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার : (১) স্বরসন্ধি (২) ব্যঞ্জন সন্ধি (৩) বিসর্গ সন্ধি।

১. স্বরসন্ধি

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

সন্ধির নিয়ম:

অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন—

অ + এ = ঐজন + এক = জনৈক।
অ + ঐ = ঐমত + ঐক্য = মতৈক্য।
আ + এ = ঐসদা + এব = সদৈব।
আ + ঐ = ঐমহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য।
এরূপ–হিতৈষীসর্বৈবঅতুলৈশ্বর্যইত্যাদি।
১২
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?২৭তম বিসিএস
  • কবাক্ + দান = বাগদান
  • খউৎ + ছেদ = উচ্ছেদ
  • গপর + পর = পরস্পর
  • ঘসম্ + সার = সংসার
উত্তর:গ
ব্যাখ্যা:

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি

কিছু ব্যঞ্জনসন্ধি কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে নিয়মবহির্ভূতভাবে সাধিত হয়। এগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে। বিশেষ নিয়মে সাধিত সন্ধিগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি হয়

গুরুত্বপূর্ণ ১২টি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ

বৃহস্পতি=বৃহৎ + পতি
বনস্পতি=বন + পতি
পরস্পর=পর + পর
তস্কর=তৎ + কর
গোস্পদ=গো + পদ
একাদশ=এক + দশ
ষোড়শ=ষট্ + দশ
মনীষা=মনস্ + ঈষা
আশ্চর্য=আ + চর্য
হরিশ্চন্দ্র=হরি + চন্দ্র
পতঞ্জলি=পতৎ + অঞ্জলি
দ্যুলোক=দিব্ + লোক
মনে রাখার কৌশল

বৃহস্পতি আর বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর), গোস্পদ (গরুর পা) চুরি করে। বৃহস্পতির বয়স একাদশ (১১) আর বনস্পতির বয়স ষোড়শ (১৬)। তাদের চুরি করার সময় দেখে ফেলে বম্বের নায়িকা মনীষা। দেখে আশ্চর্য হয়ে যায়। দৌড়ে গেল ছবির নায়ক হরিশ্চন্দ্র এর কাছে। দুজনে কিছু না বুঝে গেল ছবির পরিচালক পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে দিল যারা গরুর পা চুরি করে তারা কখনও দ্যুলোকে (আকাশে বা স্বর্গ) থাকতে পারবে না।

১৩
‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?২৬তম বিসিএস
  • কসমাস
  • খসন্ধি
  • গপ্রত্যয়
  • ঘউপসর্গ
উত্তর:খ
ব্যাখ্যা:

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার : (১) স্বরসন্ধি (২) ব্যঞ্জন সন্ধি (৩) বিসর্গ সন্ধি।

১. স্বরসন্ধি

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

১. অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন–

অ + অ = আনর+ অধম = নরাধম।
এরূপ-নবান্নহিমাচলপ্রাণাধিকহস্তান্তরহিতাহিতইত্যাদি।
অ + আ = আহিম + আলয় = হিমালয়। [ ৪২তম বিসিএস]
এরূপ -দেবালয়রত্নাকরসিংহাসনইত্যাদি।
আ + অ = আযথা + অর্থ = যর্থাথ।
এরূপ -আশাতীতকথামৃতমহর্ষিইত্যাদি।
আ + আ = আবিদ্যা+ আলয় = বিদ্যালয়।
এরূপ–কারাগারমহাশয়সদানন্দইত্যাদি।
১৪
‘প্রাতরাশ’ এর সন্ধি-বিচ্ছেদ—২৩তম বিসিএস
  • কপ্রাত + রাশ
  • খপ্রাতঃ + আশ
  • গপ্রাতঃ + রাশ
  • ঘপ্রাঃ + রাশ
উত্তর:খ
ব্যাখ্যা:

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার : (১) স্বরসন্ধি (২) ব্যঞ্জন সন্ধি (৩) বিসর্গ সন্ধি।

বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয় : ১. বিসর্গ + স্বর এবং ২. বিসর্গ + ব্যঞ্জন।

১. বিসর্গ ও স্বরের সন্ধি

অ-ধ্বনির পরস্থিত (অঘোষ উষ্মধ্বনি) বিসর্গের পর অ ধ্বনি থাকলে অ + ঃ + অ - এ তিনে মিলে ও-কার হয়। যেমন– ততঃ + অধিক = ততোধিক।

অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিগুলোর কোনোটি থাকলে বিসর্গ স্থানে ‘র’ হয়। যেমন–

অন্তঃ + গত = অন্তর্গত,
অন্তঃ + ধান = অন্তর্ধান,
পুনঃ + আয় = পুনরায়,
পুনঃ + উক্ত = পুনরুক্ত,
অহঃ + অহ = অহরহ,
প্রাতঃ + আশ= প্রাতরাশ(২৩তম বিসিএস)
এরূপ –পুনর্জন্মপুনর্বারপ্রাতরুত্থানঅন্তর্ভুক্তপুনরপিঅন্তর্বতীইত্যাদি।
১৫
সন্ধির প্রধান সুবিধা কি?১৮তম বিসিএস
  • কপড়ার সুবিধা
  • খলেখার সুবিধা
  • গউচ্চারণের সুবিধা
  • ঘশোনার সুবিধা
উত্তর:গ
ব্যাখ্যা:

সন্ধির উদ্দেশ্য

(ক) সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং

(খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন— ‘আশা’ ও ‘অতীত’ উচ্চারণে যে আয়াস প্রয়োজন, ‘আশাতীত’ তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। সেরূপ ‘হিম আলয়’ বলতে যেরূপ শোনা যায়, ‘হিমালয়’ তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর। তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি-মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে সন্ধির নিয়ম নেই। যেমন— কচু + আদা + আলু =কচালু নয় না। অথবা কচু + আলু + আদা = কচচ্ছাদা নয় না।

১৬
‘ষড়ঋতু’ শব্দের সন্ধি-বিচ্ছেদ—১৭তম বিসিএস
  • কষড় + ঋতু
  • খষড়ু+ ঋতু
  • গষট + ঋতু
  • ঘষট্ + ঋতু
উত্তর:ঘ
ব্যাখ্যা:

ব্যঞ্জনসন্ধি

স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে এবং ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা : ১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি ২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি ৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

ক, চ, ট, ত, প-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন—

ক্ + অ = গদিক্ + অন্ত = দিগন্ত।
চ্ + অ = জণিচ্ + অন্ত = ণিজন্ত।
ট্ + আ = ড়যট্ + আনন = ষড়ানন।
ত্ + অ = দতৎ + অবধি = তদবধি।
প্ + অ = বসুপ্ + অন্ত = সুবন্ত।
এরূপ-ষট্ + ঋতু = ষড়ঋতুবাগীশতদন্তবাগাড়ম্বরকৃদন্তসদানন্দসদুপায়সদুপদেশজগদিন্দ্রইত্যাদি।
১৭
‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?১৫তম বিসিএস
  • কদুঃ + লোক
  • খদিব্ + লোক
  • গদ্বি + লোক
  • ঘদ্বিঃ + লোক
উত্তর:খ
ব্যাখ্যা:

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি

কিছু ব্যঞ্জনসন্ধি কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে নিয়মবহির্ভূতভাবে সাধিত হয়। এগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।

গুরুত্বপূর্ণ ১২টি সন্ধি বিচ্ছেদ

বৃহস্পতি=বৃহৎ + পতি
বনস্পতি=বন + পতি
পরস্পর=পর + পর(৩১তম বিসিএস), (২৭তম বিসিএস)
তস্কর=তৎ + কর
গোস্পদ=গো + পদ
একাদশ=এক + দশ
ষোড়শ=ষট্ + দশ
মনীষা=মনস্ + ঈষা
আশ্চর্য=আ + চর্য
হরিশ্চন্দ্র=হরি + চন্দ্র
পতঞ্জলি=পতৎ + অঞ্জলি
দ্যুলোক=দিব্ + লোক
মনে রাখার কৌশল

বৃহস্পতি আর বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর), গোস্পদ (গরুর পা) চুরি করে। বৃহস্পতির বয়স একাদশ (১১) আর বনস্পতির বয়স ষোড়শ (১৬)। তাদের চুরি করার সময় দেখে ফেলে বম্বের নায়িকা মনীষা। দেখে আশ্চর্য হয়ে যায়। দৌড়ে গেল ছবির নায়ক হরিশ্চন্দ্র এর কাছে। দুজনে কিছু না বুঝে গেল ছবির পরিচালক পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে দিল যারা গরুর পা চুরি করে তারা কখনও দ্যুলোকে (আকাশে বা স্বর্গ) থাকতে পারবে না।

অন্যান্য প্রয়োজনীয় উদাহরণ

আস্পদ=আ + পদ
বাগেশ্বরী / বাঘেশ্বরী=বাক্ + ঈশ্বরী
প্রায়শ্চিত্ত=প্রায় + চিত্ত
নাব্য=নৌ + য
পশ্চার্থ=পশ্চাৎ + অর্থ
পশ্চার্ধ=পশ্চাৎ + অর্ধ
বিশ্বামিত্র=বিশ্ব + মিত্র
১৮
‘রত্নাকর’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ—১০ম বিসিএস
  • করত্না + কর
  • খরত্ন + কর
  • গরত্না + আকর
  • ঘরত্ন + আকর
উত্তর:ঘ
ব্যাখ্যা:

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার : (১) স্বরসন্ধি (২) ব্যঞ্জন সন্ধি (৩) বিসর্গ সন্ধি।

১. স্বরসন্ধি

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন–

অ + অ = আনর+ অধম = নরাধম।
এরূপ-নবান্নহিমাচলপ্রাণাধিকহস্তান্তরহিতাহিতইত্যাদি।
অ + আ = আহিম + আলয় = হিমালয়।
এরূপ -দেবালয়রত্ন + আকর= রত্নাকরসিংহাসনইত্যাদি।
আ + অ = আযথা + অর্থ = যর্থাথ।
এরূপ -আশাতীতকথামৃতমহর্ষিইত্যাদি।

০২সন্ধি

সন্ধি শব্দের অর্থ: মিলন। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি । ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।

যেমন—

আশা + অতীত = আশাতীত।
হিম + আলয় = হিমালয়।

প্রথমটিতে আ + অ = আ (ী) এবং দ্বিতীয়টিতে অ + আ = আ (া) হয়েছে। আবার, তৎ + মধ্যে = তন্মধ্যে, এখানে ত + ম = ন হয়েছে।

সন্ধির উদ্দেশ্য

(ক) সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা (১৮তম বিসিএস) এবং

(খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন— ‘আশা’ ও ‘অতীত’ উচ্চারণে যে আয়াস প্রয়োজন, ‘আশাতীত’ তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। সেরূপ ‘হিম আলয়’ বলতে যেরূপ শোনা যায়, ‘হিমালয়’ তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর। তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি-মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে সন্ধির নিয়ম নেই। যেমন— কচু + আদা + আলু =কচালু নয় না। অথবা কচু + আলু + আদা = কচচ্ছাদা নয় না।

প্রধান প্রকারভেদ:

সন্ধি প্রধানত ২ প্রকার (বাংলা এবং তৎসম/সংস্কৃত)। তবে সামগ্রিকভাবে একে ৩ ভাগে ভাগ করা হয়:

১

স্বরসন্ধি:

স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন।

২

ব্যঞ্জনসন্ধি:

স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির মিলন।

৩

বিসর্গ সন্ধি:

বিসর্গ (ঃ) এর সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির মিলন।

আমরা প্রথমে খাঁটি বাংলা শব্দের সন্ধি ও পরে তৎসম (সংস্কৃত) শব্দের সন্ধি সম্বন্ধে আলোচনা করব। উল্লেখ্য, তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম।

০৩বাংলা শব্দের সন্ধি

বাংলা সন্ধি দুই রকমের :

১. স্বরসন্ধি

২. ব্যঞ্জনসন্ধি।

১. স্বরসন্ধি

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

১

সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়। যেমন—

(ক) অ + অ = অ(অ লোপ), যেমন – শত + এক = শতেক। এরূপ – কতেক।
(খ) আ + আ = আ(একটি আ লোপ)। যেমন – শাখা + আরি = শাখারি। এরূপ – রূপা + আলি = রূপালি।
(গ) আ + উ = উ(আ লোপ)। যেমন – মিথ্যা + উক = মিথ্যুক। এরূপ – হিংসুক, নিন্দুক ইত্যাদি।
(ঘ) ই + এ = ই(এ লোপ)। যেমন – কুড়ি + এক = কুড়িক। এরূপ – ধনিক , গুটিক ইত্যাদি।
আশি + এর = আশির (এ লোপ)। এরূপ – নদীর (নদী +এর)।
২

কোনো কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়। যেমন –

যা + ইচ্ছা + তাই = যাইচ্ছেতাই।

এখানে (আ+ই) এর মধ্যে ই লোপ পেয়েছে।

২. ব্যঞ্জন সন্ধি

স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (Assimilation)-এর নিয়মেই হয়ে থাকে।

১

প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে, দুটি মিলে ঘোষ ধ্বনি দ্বিত্ব হয়। অর্থাৎ সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়। যেমন –

ছোট + দা = ছোড়দা।
২

হসন্ত র্ (বদ্ধ অক্ষর বিশিষ্ট) ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র্ লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়। যেমন–

আর, + না = অন্না,
চার + টি = চাট্টি ,
ধর্ + না =ধন্না,
দূর, + ছাই = দুচ্ছাই ইত্যাদি।
৩

চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত-বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন–

নাত + জামাই = নাজ্জামাই (ত্ + জ্ = জ্জ),
বদ্ + জাত =বজ্জাত,
হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।
৪

‘প’-এর পরে ‘চ’ এবং ‘স’-এর পরে ‘ত’ চলে চ ও ত এর স্থলে শ হয়। যেমন –

পাঁচ + শ = পাঁশপ।
সাত + শ = সাশপ,
পাঁচ + সিকা = পাঁশসিকা।
৫

হসন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। যেমন –

বোন + আই =বোনাই,
ছুন + আরি =ছুনারি,
তিল + এক =তিলেক,
বার + এক =বারেক,
তিন + এক =তিনেক।
৬

স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। যেমন –

কাঁচা + কলা = কাঁচকলা,
নাতি + বৌ =নাতবৌ,
ঘোড়া + দৌড় = ঘোড়দৌড়,
ঘোড়া + গাড়ি = ঘোড়গাড়ি ইত্যাদি।

০৪তৎসম শব্দের সন্ধি

বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে। এসব শব্দই তৎসম (তৎ = তার + সম = সমান)। তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান। এ শ্রেণির শব্দের সন্ধি সংস্কৃত ভাষার নিয়মেই সম্পাদিত হয়ে এসেছে।

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার : (১) স্বরসন্ধি (২) ব্যঞ্জন সন্ধি (৩) বিসর্গ সন্ধি।

১. স্বরসন্ধি

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

১

অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন–

অ + অ = আনর+ অধম = নরাধম।
এরূপ-নবান্নহিমাচলপ্রাণাধিকহস্তান্তরহিতাহিতইত্যাদি।
অ + আ = আহিম + আলয় = হিমালয়। [ ৪২তম বিসিএস]
এরূপ -দেবালয়রত্নাকরসিংহাসনইত্যাদি।
আ + অ = আযথা + অর্থ = যর্থাথ।
এরূপ -আশাতীতকথামৃতমহর্ষিইত্যাদি।
আ + আ = আবিদ্যা+ আলয় = বিদ্যালয়।
এরূপ–কারাগারমহাশয়সদানন্দইত্যাদি।
২

অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন—

অ + ই = এশুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
অ + ঈ = এযথা + ইষ্ট = যথেস্ট।
আ + ই = এপরম + ঈশ = পরমেশ।
আ + ঈ = এমহা + ঈশ = মহেশ।
এরূপ -পূর্ণেন্দুশ্রবণেন্দ্রিয়স্বেচ্ছানরেশরমেশনরেন্দ্রইত্যাদি।
৩

অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। যেমন—

অ + উ = ওসূর্য + উদয় = সূর্যোদয়।
অ + ঊ = ওযথা + উচিত = যথোচিত।
আ + উ = ওগৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।
আ + ঊ = ওগঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।
এরূপ –নীলোৎপলচলোর্মিমহোৎসবনবোঢ়াফলোদয়যথোপযুক্তহিতোপদেশপরোপকারপ্রশ্নোত্তরইত্যাদি।
৪

অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ ( র্ ) রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন—

অ + ঋ = অর্দেব + ঋষি = দেবর্ষি।
আ + ঋ = অর্মহা + ঋষি = মহর্ষি।
এরূপ –অধমর্ণউত্তমর্ণসপ্তর্ষিরাজর্ষিইত্যাদি।
৫

অ-কার কিংবা আ-কারের পর ‘ঋত’-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন—

অ + ঋ = আরশীত + ঋত = শীতার্ত।
আ + ঋ = আরতৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।
এরূপ –ভয়ার্তক্ষুধার্তইত্যাদি।
৬

অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন—

অ + এ = ঐজন + এক = জনৈক।
অ + ঐ = ঐমত + ঐক্য = মতৈক্য।
আ + এ = ঐসদা + এব = সদৈব।
আ + ঐ = ঐমহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য।
এরূপ–হিতৈষীসর্বৈবঅতুলৈশ্বর্যইত্যাদি।
৭

অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন—

অ + ও = ঔবন + ওষধি = বনৌষধি।
অ + ঔ = ঔপরম + ঔষধ = পরমৌষধ।
আ + ও = ঔমহা + ওষধি = মহৌষধি।
আ + ঔ = ঔমহা + ঔষধ = মহৌষধ।
৮

ই-কার কিংবা ঈ-কার এর পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন—

রবি + ইন্দ্র = রবীন্দ্র → [৩৮তম বিসিএস] (সতর্কতা: রবি-তে রস ই-কার হবে)
পরীক্ষা = পরি + ঈক্ষা → [৪০তম বিসিএস] (সতর্কতা: পরি-তে রস ই-কার হবে)
ই + ই = ঈঅতি + ইত = অতীত
ঈ + ই = ঈসতী + ইন্দ্র = সতীন্দ্র
ঈ + ঈ = ঈসতী + ঈশ = সতীশ।
এরূপ–গিরীন্দ্র,ক্ষিতীশমহীন্দ্রশ্রীশপৃথ্বীশঅতীবপ্রতীক্ষাপ্রতীতরবীন্দ্রনাথদিল্লীশ্বরইত্যাদি।
৯

ই-কার কিংবা ঈ-কার এর পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন—

ই + অ = য্ + অঅতি + অন্ত = অত্যন্ত।
ই + আ = য্ + আইতি + আদি = ইত্যাদি।
ই + উ = য্ + উঅতি + উক্তি = অত্যুক্তি।
ই + ঊ = য্ + ঊপ্রতি + ঊষ = প্রত্যূষ।
ই + আ = য্ + আমসী + আধার = মস্যাধার।
ই + এ = য্ + এপ্রতি + এক = প্রত্যেক।
ই + অ = য্ + অনদী + অম্বু = নদ্যম্বু।
এরূপ-প্রত্যাহঅত্যধিকগত্যন্তরপ্রত্যাশাপ্রত্যাবর্তনআদ্যন্তযদ্যপিঅভ্যুত্থানঅত্যাশ্চর্যপ্রত্যুপকারইত্যাদি।
১০

উ-কার কিংবা উ-কারের পর উ-কার কিংবা উ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়; উ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়। যেমন—

উ + উ = ঊমরু + উদ্যান = মরূদ্যান।
উ + ঊ = ঊবহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব।
ঊ + উ = ঊবধূ + উৎসব = বধূৎসব।
ঊ + ঊ = ঊভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।
১১

উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে ব-ফলা এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন—

উ + অ = ব + অসু + অল্প = স্বল্প।
উ + আ = ব + আসু + আগত = স্বাগত।
উ + ই = ব + ইঅনু + ইত = অন্বিত।
উ + ঈ = ব + ঈতনু + ঈ = তন্বী।
উ + এ = ব + এঅনু + এষণ = অন্বেষণ।
এরূপ–পশ্বধমপশ্বাচারঅন্বয়মন্বন্তরইত্যাদি।
১২

ঋ-কারের পর ঋ ভিন্ন অন্য স্বর থাকলে ‘ঋ’ স্থানে ‘র’ হয় এবং তা র-ফলা রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন -

পিতৃ + আলয় = পিত্রালয়,
পিতৃ + আদেশ = পিত্রাদেশ।
১৩

এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়। যেমন—

এ + অ = অয় + অনে + অন = নয়ন।
ঐ + অ = আয় + অনৈ + অক = নায়ক।
ও + অ = অব্ + অপো + অন = পবন।
ঔ + অ = আব্ + অপৌ + অক = পাবক।
ও + আ = অব্ + আগো + আদি = গবাদি।
ও + এ = অব্ + এগো + এষণ গবেষণা।
ও + ই = অব্ + ইপো + ইত্র = পবিত্র।
ঔ + ই = আব্ + ইনৌ + ইক = নাবিক।
ঔ + উ = আব্ + উভৌ + উক = ভাবুক।
১৪

কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। যথা –

কুল + অটা = কুলটা (কুলাটা নয়), (সূত্র অনুসারে 'কুলাটা' হওয়ার কথা)
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়), (সূত্র অনুসারে 'গবক্ষ' হওয়ার কথা) (৪৪তম বিসিএস),
প্র + ঊঢ় = প্রৌঢ় (পৌঢ় নয়),
অন্য + অন্য = অন্যান্য,
মার্ত + অণ্ড = মার্তণ্ড,
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

২. ব্যঞ্জনসন্ধি

স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে এবং ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা : ১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি ২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি ৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

ক, চ, ট, ত, প-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন—

ক্ + অ = গদিক্ + অন্ত = দিগন্ত
চ্ + অ = জণিচ্ + অন্ত = ণিজন্ত।
ট্ + আ = ড়ষট্ + আনন = ষড়ানন।
ত্ + অ = দতৎ + অবধি = তদবধি।
প্ + অ = বসুপ্ + অন্ত = সুবন্ত।
এরূপ-ষট্ + ঋতু = ষড়ঋতুবাগীশতদন্তবাগাড়ম্বরকৃদন্তসদানন্দসদুপায়সদুপদেশজগদিন্দ্রইত্যাদি।

২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যথা—

অ + ছ = চ্ছএক + ছত্র = একচ্ছত্র।
আ + ছ = চ্ছকথা + ছলে = কথাচ্ছলে।
ই + ছ = চ্ছপরি + ছদ = পরিচ্ছদ।
এরূপ –মুখচ্ছবিবিচ্ছেদপরিচ্ছেদবিচ্ছিন্নঅঙ্গচ্ছেদআলোকচ্ছটাপ্রতিচ্ছবিপ্রচ্ছদআচ্ছাদনবৃক্ষচ্ছায়াস্বচ্ছেন্দেঅনুচ্ছেদইত্যাদি।

৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

(ক)
১

ত্ ও দ্-এর পর চ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ্ হয়। যেমন—

ত্ + চ = চ্চসৎ + চিন্তা = সচ্চিন্তা।
ত্ + ছ = চ্ছউৎ + ছেদ = উচ্ছেদ।
দ্ + চ = চ্চবিপদ + চয় = বিপচ্চয়।
দ্ + ছ = চ্ছবিপদ + ছায়া = বিপচ্ছায়া।
এরূপ –উচ্চারণশরচ্চন্দ্রসচ্চরিত্রতচ্ছবিইত্যাদি।
২

ত্ ও দ্-এরপর জ ও ঝ্ থাকলে ত্ ও দ্-এর স্থানে জ হয়। যেমন—

ত্ + জ = জ্জসৎ + জন = সজ্জন।
দ্ + জ = জ্জবিপদ্ + জাল = বিপজ্জাল।
ত্ + ঝ = জ্জকুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা।
এরূপ –উজ্জ্বলতজ্জন্যযাবজ্জীবনজগজ্জীবনইত্যাদি।
৩

ত্ ও দ্-এরপর শ থাকলে ত্ ও দ্-এর স্থলে চ্ এবং শ-এর স্থলে ছ উচ্চারিত হয়। যেমন—

ত্ + শ = চ্ + ছ = চ্ছউৎ + শ্বাস = উচ্ছ্বাস।
এরূপ –চলচ্ছক্তিউ্চছৃঙ্খলইত্যাদি।
৪

ত্ ও দ্-এর পর ড থাকলে ত্ ও দ্ এর স্থানে ড হয়। যেমন—

ত্ + ড = ড্ডউৎ + ডীন = উড্ডীন।
এরূপ –বৃহডঢক্কা।
৫

ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়। যেমন—

ত্ + হ = দ্ + ধ = দ্ধউৎ + হার = উদ্ধার।
দ্ + হ = দ্ + ধ = দ্ধপদ্ + হতি = পদ্ধতি।
এরূপ –উদ্ধততদ্ধিতইত্যাদি।
৬

ত্ ও দ্. এর পর ল্ থাকলে ত্ ও দ্-এর স্থলে ল্ উচ্চারিত হয়। যেমন—

ত্ + ল = ল্লউৎ + লাস = উল্লাস।
এরূপ –উল্লেখউল্লিখিতউল্লেখ্যইত্যাদি।
(খ)
১

ব্যঞ্জনধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূগে উচ্চারিত হয়। যথা :

ক্ + দ = গ্ + দবাক্ + দান = বাগদান।
ট্ + য = ড্ + যষট্ + যন্ত্র = ষড়যন্ত্র।
ত্ + ঘ = দ্ + ঘউৎ + ঘাটন = উদ্ঘাটন।
ত্ + য = দ্ + যউৎ + যোগ = উদ্যোগ।
ত্ + ব = দ্ + বউৎ + বন্ধন = উদ্বন্ধন।
ত্ + র = দ্ + রতৎ + রূপ = তদ্রূপ।
এরূপ -দিগ্বিজয়উদ্দামউদ্গারউদগিরণউদ্ভববাগ্জালসদৃশপবাগ্‌দেবীইত্যাদি।
২

ঙ, ঞ, ণ, ন, ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্যধ্বনি হয়। যথা :

ক্ + ন = ঙ + নদিক্ + নির্ণয় = দিগনির্ণয়
ত্ + ম = দ/ন+ মতৎ + মধ্যে = তদ্মধ্যে বা তন্মধ্যে।
লক্ষ্যণীয় :

এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত। যেমন – তৎ + ময় = তন্ময়, মৃৎ + ময় = মৃন্ময়, জগৎ + নাথ = জগন্নাথ ইত্যাদি।

এরূপ—উন্নয়নউন্নীতচিন্ময়ইত্যাদি।
৩

ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন—

ম্ + ক্ = ঙ + ক্শম্ + কা = শঙ্কা।
ম্ + চ্ = ঞ + চ্সম্ + চয় = সঞ্চয়।
ম্ + ত্ = ন্ + ত্সম্ + তাপ = সন্তাপ।
এরূপ –সুদর্শনকিন্নরসম্মানসন্ধানসন্ন্যাসইত্যাদি।
দ্রষ্টব্য :

আধুনিক বাংলায় ম্-এর পর কণ্ঠ্য-বর্গীয় ধ্বনি থাকলে ম্ স্থানে প্রায়ই ঙ না হয়ে অনুস্বার (ং) হয়। যেমন– সম্ + গত = সংগত, অহম্ + কার = অহংকার, সম্ + খ্যা = সংখ্যা।

এরূপ –সংকীর্ণসংগীতসংগঠনসংঘাতইত্যাদি।
৪

ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার (ং) হয়। যেমন—

সম্ + যম = সংযম,
সম্ + লাপ = সংলাপ,
সম্ + হার = সংহার।
সম্ + বাদ = সংবাদ,
সম্ + শয় = সংশয়,
সম্+ রক্ষণ = সংরক্ষণ,
সম্ + সার = সংসার,
এরূপ—ব্যবহারকিবাসংবরণসংযোগসংযোজনসংশোধনসর্বসহাস্বয়ংবরা।
ব্যতিক্রম :

সম্রাট (সম্ + রাট)।

৫

চ্ ও জ্-এর পরে নাসিক্য ধ্বনি তালব্য হয়। যেমন –

চ্ + ন = চ্ + ঞ,যাচ্ + না = যাচঞা, রাজ্ + নী = রাজ্ঞী।
জ্ + ন = জ্ + ঞ,যজ্ + ন = যজ্ঞ,
৬

দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন—

দ্ > ত্তদ্ + কাল = তৎকাল
ধ্ > ত্ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা।
এরূপ –হৃৎকম্পতৎপরইত্যাদি।
৭

দ্ কিংবা ধ্-এর পরে স্ থাকলে, দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন—

বিপদ্ + সংকুল = বিপৎসংকুল
এরূপ –তৎসম।
৮

য্-এর পরে ত্ বা থ থাকলে, যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়। যেমন—

কৃষ্ + তি = কৃষ্টি,
ষষ্ + থ = ষষ্ঠ।
৯

বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি

উৎ + স্থান = উত্থান
সম্ + কার = সংস্কার,
উৎ + স্থাপন = উত্থাপন,
সম্ + কৃত = সংস্কৃত,
পরি + কার = পরিষ্কার।
এরূপ–সংস্কৃতিপরিষ্কৃতইত্যাদি।
১০

কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়

আ + চর্চ = আশ্চর্য,
বৃহৎ + পতি = বৃহস্পতি,
মনস্ + ঈষা = মনীষা,
পদ্ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।
গো + পদ = গোষ্পদ
তৎ + কর = তস্কর,
ষট্ + দশ = ষোড়শ
বন + পতি = বনস্পতি,
পর + পর = পরস্পর,
এক + দশ = একাদশ,

৩. বিসর্গ সন্ধি

সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ(ঃ) রূপে লেখা হয়। র্ ও স্ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র্ এবং স্-এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে : ১. র্ -জাত বিসর্গ ও ২. স্-জাত বিসর্গ।

১. র্ -জাত বিসর্গ :র্ স্থানে যে বিসর্গ হয় তাকে বলে র্ -জাত বিসর্গ। যেমন : অন্তর– অন্তঃ, প্রাতর– প্রাতঃ, পুনর– পুনঃ ইত্যাদি।
২. স্-জাত বিসর্গ :স্ স্থানে যে বিসর্গ হয় তাকে বলে স্-জাত বিসর্গ। যেমন : নমস্ – নমঃ, পুরস্ – পুরঃ, শিরস্ – শিরঃ ইত্যাদি।

বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয় : ১. বিসর্গ + স্বর এবং ২. বিসর্গ + ব্যঞ্জন।

১. বিসর্গ ও স্বরের সন্ধি

অ-ধ্বনির পরস্থিত (অঘোষ উষ্মধ্বনি) বিসর্গের পর অ ধ্বনি থাকলে অ + ঃ + অ - এ তিনে মিলে ও-কার হয়। যেমন– ততঃ + অধিক = ততোধিক।

২. বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি

১

অ-কারের পরস্থিত স্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমন–

সদ্যঃ + জাত= সদ্যোজাত (৩৮তম বিসিএস),
তিরঃ + ধান = তিরোধান,
মনস্ + রথ = মনোরথ,
মনঃ + হর = মনোহর,
তপঃ + বন = তপোবন ইত্যাদি।
২

অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিগুলোর কোনোটি থাকলে বিসর্গ স্থানে ‘র’ হয়। যেমন–

অন্তঃ + গত = অন্তর্গত,
অন্তঃ + ধান = অন্তর্ধান,
পুনঃ + আয় = পুনরায়,
পুনঃ + উক্ত = পুনরুক্ত,
অহঃ + অহ = অহরহ,
প্রাতঃ + আশ= প্রাতরাশ(২৩তম বিসিএস)
এরূপ –পুনর্জন্মপুনর্বারপ্রাতরুত্থানঅন্তর্ভুক্তপুনরপিঅন্তর্বতীইত্যাদি।
৩

অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র্’ হয়। যেমন—

নিঃ + আকার = নিরাকার,
আশীঃ + বাদ = আশীর্বাদ,
দুঃ+ যোগ = দুর্যোগ,
দুঃ + অবস্থা= দুরবস্থা (৩৯তম বিসিএস) ইত্যাদি।
এরূপ –নিরাকরণজ্যোতির্ময়প্রাদুর্ভাবনির্জনবহির্গতদুর্জাতদুরন্তইত্যাদি।
ব্যতিক্রম

ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন –

নিঃ + রব = নীরব (৪৯তম বিসিএস),
নিঃ + রস = নীরস ইত্যাদি।
৪

বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়। যেমন—

ঃ + চ / ছ = শ + চ / ছনিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরচ্ছেদ। (৪৮তম বিসিএস)
ঃ + ট / ঠ = ষ + ট / ঠধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার, নিঃ + ঠুর = নিষ্ঠুর
ঃ + ত / থ = স + ত / থদুঃ + তর = দুস্তর, দুঃ + থ = দুস্থ।
৫

অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অবশ্য দন্ত্য শিশ ধ্বনি (স) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি (য) হয়। যেমন—

অ এর পরে বিসর্গী + ক = স্ + কনমঃ + কার = নমস্কার।
অ এর পরে বিসর্গী + খ = স্ + খপদঃ + খলন = পদস্খলন।
ই এর পরে বিসর্গী + ক = ষ + কনিঃ + কর = নিষ্কর।
উ এর পরে বিসর্গী + ক = ষ + কদুঃ + কর = দুষ্কর।
এরূপ –পুরস্কারমনস্কামনাতিরস্কারচতুষ্পদনিষ্ফলনিষ্কাপদুষ্কৃতীবহিষ্কৃতদুষ্কৃতিআবিষ্কারচতুষ্পোচবাচস্পতিভাস্করইত্যাদি।
৬

কোনো কোনো ক্ষেত্রে বিসর্গের লোপ হয় না। যেমন—

প্রাতঃ + কাল = প্রাতঃকাল,
মনঃ + কষ্ট = মনঃকষ্ট,
শিরঃ + পীড়া = শিরঃপীড়া।
৭

যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্ব কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন—

নিঃ + স্তব্ধ = নিঃস্তব্ধ কিংবা নিস্তব্ধ।
দুঃ + স্থ = দুঃস্থ কিংবা দুস্থ।
নিঃ + স্পন্দ = নিঃস্পন্দ কিংবা নিস্পন্দ।

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ

বাচঃ + পতি = বাচস্পতি,
ভাঃ + কর = ভাস্কর,
অহঃ + নিশা = অহর্নিশ,
অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

০৫নিপাতনে সিদ্ধ সন্ধি

যে সন্ধিগুলো কোনো সাধারণ নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ সন্ধিকে প্রধানত ৩টি ভাগে আলোচনা করা হয়:

১. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

২.নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি

৩.নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি

১. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

কিছু স্বরসন্ধি সাধারণ সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।

গুরুত্বপূর্ণ ৭টি সন্ধি বিচ্ছেদ

কুলটা=কুল + অটা(সূত্র অনুসারে 'কুলাটা' হওয়ার কথা)
প্রৌঢ়=প্র + ঊঢ়
গবাক্ষ=গো + অক্ষ(সূত্র অনুসারে 'গবক্ষ' হওয়ার কথা) (৪৪তম বিসিএস)
শুদ্ধোদন=শুদ্ধ + ওদন
অন্যান্য=অন্য + অন্য
স্বৈর=স্ব + ঈর
মার্তণ্ড=মার্ত + অণ্ড
মনে রাখার কৌশল

কুলটা মেয়েটি অন্যান্য প্রৌঢ়দের সাথে স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পারে নি। তাই গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের শুদ্ধোদনের সাথে প্রেম করছে।

অন্যান্য প্রয়োজনীয় উদাহরণ

স্বৈরিণী=স্ব + ঈরিণী
বিম্বোষ্ঠ=বিম্ব + ওষ্ঠ
গবেন্দ্র=গো + ইন্দ্র
প্রেষণ=প্র + এষণ
রক্তোষ্ঠ=রক্ত + ওষ্ঠ
গবেশ্বর=গো + ঈশ্বর

২. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি

কিছু ব্যঞ্জনসন্ধি কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে নিয়মবহির্ভূতভাবে সাধিত হয়। এগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।

গুরুত্বপূর্ণ ১২টি সন্ধি বিচ্ছেদ

বৃহস্পতি=বৃহৎ + পতি
বনস্পতি=বন + পতি
পরস্পর=পর + পর(৩১তম বিসিএস), (২৭তম বিসিএস)
তস্কর=তৎ + কর
গোস্পদ=গো + পদ
একাদশ=এক + দশ
ষোড়শ=ষট্ + দশ
মনীষা=মনস্ + ঈষা
আশ্চর্য=আ + চর্য
হরিশ্চন্দ্র=হরি + চন্দ্র
পতঞ্জলি=পতৎ + অঞ্জলি
দ্যুলোক=দিব্ + লোক
মনে রাখার কৌশল

বৃহস্পতি আর বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর), গোস্পদ (গরুর পা) চুরি করে। বৃহস্পতির বয়স একাদশ (১১) আর বনস্পতির বয়স ষোড়শ (১৬)। তাদের চুরি করার সময় দেখে ফেলে বম্বের নায়িকা মনীষা। দেখে আশ্চর্য হয়ে যায়। দৌড়ে গেল ছবির নায়ক হরিশ্চন্দ্র এর কাছে। দুজনে কিছু না বুঝে গেল ছবির পরিচালক পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে দিল যারা গরুর পা চুরি করে তারা কখনও দ্যুলোকে (আকাশে বা স্বর্গ) থাকতে পারবে না।

অন্যান্য প্রয়োজনীয় উদাহরণ

আস্পদ=আ + পদ
বাগেশ্বরী / বাঘেশ্বরী=বাক্ + ঈশ্বরী
প্রায়শ্চিত্ত=প্রায় + চিত্ত
নাব্য=নৌ + য
পশ্চার্থ=পশ্চাৎ + অর্থ
পশ্চার্ধ=পশ্চাৎ + অর্ধ
বিশ্বামিত্র=বিশ্ব + মিত্র

৩. নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি

একে বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধিও বলা হয়।

অহর্নিশ=অহঃ + নিশা
অহরহ=অহঃ + অহ
বাচস্পতি=বাচঃ + পতি
ভাস্কর=ভাঃ + কর(সূর্য)

অন্যান্য প্রয়োজনীয় উদাহরণ

শিরঃপীড়া=শিরঃ + পীড়া
মনঃকষ্ট=মনঃ + কষ্ট
প্রাতঃকাল=প্রাতঃ + কাল

০৬বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি

উত্থান = উৎ + স্থানউত্থাপিত = উৎ + স্থাপিত, উত্থাপন = উৎ + স্থাপন
সংস্কৃত = সম্ + কৃতসংস্কার = সম্ + কার, সংস্কৃতি = সম্ + কৃতি
পরিষ্কার = পরি + কারপরিষ্কৃত = পরি + কৃত

অন্যান্য প্রয়োজনীয় উদাহরণ

গণ্য=গণ্ + য
মোড়ক=মুড়্ + অক
ভক্ত=ভজ্ + ত
সদাশয়=সৎ + আশয়
সন্নিহিত=সম্ + নিহিত
নিরবধি=নির্ + অবধি
তাৎক্ষণিক=তৎ + ক্ষণিক
রান্না=রাঁধ্ + না

০৭রেফারেন্স

  1. ১বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, ২০১৯
  2. ২বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি, ২০২১
  3. ৩বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
  4. ৪ভাষা শিক্ষা,ড. হায়াৎ মামুদ
  5. ৫বাংলা ভাষা ও সাহিত্য জিঞ্জাসা
  6. ৬বিসিএস প্রস্তুতি- অ্যাপ সংকলন
  7. ৭বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ।
  8. ৮জ্যোতিভূষণ চাকী রচিত ‘বাংলা ভাষার ব্যাকরণ’।
  9. ৯সপ্তম শ্রেণির পাঠ্য বাংলা ব্যাকরণ বোর্ড বই।
সাদা-কালো প্রিন্টে টোনার বাঁচাতে মোড বদলে নিন
🔠 স্কেল ১০০%